একাডেমিক
১. সময়ানুবর্তিতা ও উপস্থিতি
-
শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
-
কোনো কারণে অনুপস্থিত থাকতে হলে অভিভাবকের মাধ্যমে লিখিত অনুমতি নিতে হবে।
-
বিদ্যালয়ের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয় ত্যাগ করতে পারবে না।
২. পোশাক ও ব্যক্তিগত সাজসজ্জা
-
শিক্ষার্থীদের অবশ্যই বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে। ইউনিফর্ম পরিষ্কার ও পরিপাটি হতে হবে।
-
শিক্ষার্থীদের চুল ছোট ও পরিচ্ছন্ন রাখতে হবে। লম্বা চুল বাঁধা থাকলে তা পরিপাটি রাখতে হবে। কোনো ধরনের ফ্যাশনেবল হেয়ারস্টাইল গ্রহণযোগ্য নয়।
-
শিক্ষার্থীদের কোনো ধরনের অলংকার বা মেকআপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
-
ইউনিফর্মের সাথে ভিন্ন পোশাকের সংযুক্তি (রঙ বেরঙের হিজাব, দামি গহনা, ব্রেসলেট, ভিন্ন কোন লোগো, ট্যাটু ইত্যাদি) গ্রহণযোগ্য নয়।
৩. শ্রেণিকক্ষের আচরণ
-
শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাদের নির্দেশনা মেনে চলতে হবে।
-
শ্রেণিকক্ষে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।
-
শিক্ষার্থীদের অবশ্যই পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং ক্লাসের পরিবেশ শান্ত রাখতে সাহায্য করতে হবে।
৪. শৃঙ্খলা ও শিষ্টাচার
-
বিদ্যালয় প্রাঙ্গণে কোনো ধরনের খারাপ আচরণ, যেমন - ঝগড়া, গালিগালাজ, মারামারি, ধমক দেওয়া ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
-
শিক্ষার্থীদের অবশ্যই একে অপরের প্রতি এবং বিদ্যালয়ের সকল কর্মীদের প্রতি সম্মান ও ভদ্রতা বজায় রাখতে হবে।
-
বিদ্যালয়ের সম্পত্তি, যেমন - বেঞ্চ, টেবিল, দেয়াল ইত্যাদি কোনোভাবেই নষ্ট করা বা তাতে লেখা যাবে না।
৫. স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা
-
শিক্ষার্থীদের নিজেদের এবং বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়তা করতে হবে।
-
খাবার বা অন্যান্য আবর্জনা নির্ধারিত স্থানে ফেলতে হবে।
-
বিদ্যালয়ের টয়লেট ও অন্যান্য স্বাস্থ্যকর স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।